রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত :

[photo_card_and_fontsize]

[custom_ad id="2"]

মিরসরাই প্রতিনিধি 

সারাদেশে বিএনপি ও সমমনা দলের ডাকা পঞ্চম দফার ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে মিছিল করেছে জোরারগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মিছিল করে।

মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৫ম দফায় অবরোধ কর্মসূচির ১ম দিনে চট্টগ্রামের প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন মিরসরাই উপজেলা জোরারগঞ্জ থানা যুবদল মিছিল করেছেন। তিনি আরো বলেন, ইসি কর্তৃক যদি কোন অবৈধ তফশীল ঘোষণা করা হয় সেটা আমরা মানবোনা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ৫ম দফার প্রথমদিনের অবরোধ শেষ হয়েছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে রাত-দিন পুলিশ দায়িত্ব পালন করেছে।

 

সর্বশেষ

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণাঃ ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন...

ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ালো

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে,...

প্রজন্ম মিরসরাই’র নির্বাহী পরিচালক নির্বাচিত হলেন নাজিম উদ্দিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে প্রজন্ম মিরসরাই এর নির্বাহী পরিচালক হিসেবে মো....

মিরসরাইয়ে খাল সংস্কার ও পুনঃখননের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা মিরসরাই উপজেলায় ১০ নং মিঠানালা ইউনিয়নে গোট্টা খাল এবং খুরন্না খাল সংস্কার...

আরও পড়ুন

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়াপারর্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য...

নির্বাচনকে ঘিরে মিরসরাইয়ে বিএনপির উঠান বৈঠক

  নিজস্ব প্রতিনিধি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিরসরাইয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...