নিজস্ব প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি মানুষ, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের পরামর্শে এসব উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপহার ও খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী,উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবু নোমান ভূঁইয়া, চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু,উপজেলা যুবদল নেতা গোলাম মাওলা বাবলু,মোঃ মিজান,ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হোসেন, সাব্বির হোসেন,উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান,৬ নং ইছাখালী ইউনিয়ন ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ।



