বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ঈদ সামনে রেখে মহাব্যস্ত মিরসরাইয়ের দর্জি পাড়া

প্রকাশিত :

spot_img

ঈদকে সামনে রেখে এখন সেলাই মেশিনের শব্দে মুখর মিরসরাইয়ের টেইলার্স দোকানগুলো। এখন কারিগরদের দম ফেলানোর ফুসরত নেই। দিন-রাত কাজ করছেন তাঁরা। বাহারি নকশার কাপড় বানাতে সেখানে ভিড় করছেন অনেকেই। অবশ্য ব্যস্ততা শুরু হয়েছে রোজা আসার আগে থেকেই। এজন্য সাধারণ দিনের চেয়ে বেশি পারিশ্রমিকও পাচ্ছেন তারা। সামনে ঈদ। তাই রুজি-রোজগারের একমাত্র সম্বলটি যেন এক মুহুর্তের জন্যও বন্ধ রাখার সুযোগ নেই। নতুন করে অর্ডার নেওয়া প্রায় বন্ধ, চলছে পোশাক সরবরাহের কাজ।

চাহিদা মতো নতুন পোশাক পেয়ে খুশি ক্রেতারাও। বাড়ানো হয়েছে পোশাক তৈরির মজুরি- এ নিয়ে তাদের মধ্যে কিছুটা অসন্তুষ্টি থাকলেও পছন্দ মতো পোশাক বানাতে তারা ছুটে যাচ্ছেন দর্জি পল্লীতে। টেইলার্স মালিকরা বলছেন, পছন্দের পোশাকের জন্য রেডিমেড থ্রি-পিস ও থানকাপড় কিনে ক্রেতারা পাড়ি জমাচ্ছেন দর্জি পাড়ায়। ক্রেতাদের পছন্দ মতো পোশাক বানাতে দিনরাত ২৪ ঘণ্টা দোকান খোলা রেখে কাজ করছেন দর্জিরাও। শবে বরাতের আগে থেকে পোশাক কারিগরদের ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কোনও কোনও টেইলার্স কাজের চাপ সামলাতে মৌসুমী কারিগর এনেছেন বিভিন্ন এলাকা থেকে।

জানা গেছে, আধুনিকতার সাথে তাল মিলিয়ে বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরীতে মেতে উঠেছেন তারা। কাজের চাপে নির্ঘুম রাত কাটাচ্ছেন মিরসরাই উপজেলার বিভিন্ন বাজারের দর্জিরা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন এখানকার দর্জি দোকানের কারিগররা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত টেইলার্সের দোকানগুলোতে থ্রি-পিস, পাঞ্জাবি, ফতওয়া, ব্লক, বাটিক এর সঙ্গে পুঁতি-চুমকি, লেইস, পাথর, খুন্দন, সুঁচি কারুকাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে কারিগরেরা। সবাই চাইছে আগে আগে মনের মত ডিজাইনের নতুন কাপড়টি সেলাই করে নিতে। উপজেলার বারইয়ারহাটের ফেমাস টেইলার্স, শ্রবন্তী টেইলার্স, সেঞ্চুরী টেইলার্স, ষ্টার টেইলার্স, সবুজ টেইলার্স, আল-আমিন টেইলার্স, খাজা টেইলার্স, জাহাঙ্গীর টেইলার্স, মিরসরাই সদরের মাষ্টার টেইলার্স, নিউ ফ্যাশন টেইলার্স, পাঞ্জাব টেইলার্স, নিজামপুরের ফেমাস টেইলার্স, ড্রেসকিং টেইলার্স, জনতা টেইলার্সে প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেছে। তবে বেশি ভিড় লক্ষ্য করা গেছে বারইয়ারহাট ফেমাস টেইলার্সে। এখানে মিরসরাই উপজেলা ছাড়াও ছাগলনাইয়া, সোনাগাজী, ফটিকছড়ি, হেঁয়াকো সহ বিভিন্ন এলাকার লোকজন কাপড় সেলাই করে থাকেন।

বারইয়ারহাট ফেমাস টেইলার্সের স্বত্তাধিকারী মোঃ শেখ ফরিদ জানান, অন্য বছরের তুলনায় এবারও প্রচুর কাজের অর্ডার রয়েছে। এবার পাঞ্জাবীর অর্ডার বেশি। ঈদকে সামনে রেখে সেলাইয়ের জন্য নিত্য নতুন ডিজাইনের প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন পোষাকের কাপড় তুলেছেন তিনি। প্রায় ৪০ জন কারিগর রাতদিন কাজ করছে।

করেরহাটের গ্রাহক আব্দুল্লাহ আল মামুন জানান, ছোটবেলা থেকেই তিনি তৈরি করা শার্ট-প্যান্ট পরেন। প্রতি বছর তিন থেকে চার সেট পোশাক বানাতে হয় তার। ব্যতিক্রম হয়নি এবারের ঈদেও। এবার ভাগিনা ভাতিজাদের জন্যও পাঞ্জাবী সেলাই করতে দিয়েছেন। তবে শহরের তুলনায় এখানে কাপড় ও সেলাইয়ের মজুরী বেশি নেয়া হচ্ছে বলে দাবী করেন তিনি।

পাঞ্জাবী সেলাইয়ের জন্য পুরো উপজেলার বিখ্যাত সদরের পাঞ্জাব টেইলার্স।

এখানে শুধু মাত্র পাঞ্জাবী-পায়জামা সেলাই করা হয়। পাঞ্জাব টেইলার্সের স্বত্ত্বাধিকারী মোঃ হেলাল বলেন, প্রতি বছরের মত এবারো ভালো কাজ পেয়েছি। কারিগররা দিন-রাত পরিশ্রম করছে। আশা করছি ঈদের আগে সব ডেলিভারি দিতে পারবো।

কাটিং মাষ্টার মোঃ কামরুল হাসান বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা আধুনিক ফ্যাশনের পোশাক তৈরি করছেন। এ কারণে তাদের দোকানে প্রচুর ভিড় হচ্ছে। রমযানের আগেই কাজের চাপ শুরু হয়েছে। আগের বছরের তুলনায় এবার একটু বেশি মনে হচ্ছে।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাই হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে বিএনপির প্রার্থীর শ্রদ্ধা জ্ঞাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই উপজেলায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টায়...

‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’

মিরসরাই প্রতিনিধি ‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিক ভাবে একটি পত্রিকা ২০ বছর...

মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৫ ডিসেম্বর)...