বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

এবার কুষ্টিয়ায় ২ যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত :

spot_img

 

কুষ্টিয়ায় চাঁদাবাজির মামলায় ২ যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই যুবলীগ নেতা হলেন- কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমার মিজু (৩৬) ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪০)। শুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ। কুষ্টিয়ায় চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমার মিজু ও শহরের হরিশংকরপুরের নিজ বাড়ি থেকে শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় শাহীন জোয়াদ্দার নামে এক ব্যবসায়ী যুবলীগ নেতা মিজানুর রহমান মিজু এবং আশরাফুজ্জামান সুজনসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মিজুর বিরুদ্ধে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চাঁদাবাজির মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...