বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

করোনা ভাইরাস মোকাবেলায় ‘অপকা’র উদ্যোগে ব্যাপক কর্মসূচী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মহামারি করোনা ভাইরাসের ফলে উদ্বুত পরিস্থিতি মোকাবেলায় মিরসরাইয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর দ্য পুওর কমিউনিটি এডভান্সমেন্ট (অপকা)।
সংস্থাটির উদ্যোগে পল্লী চিকিৎসক, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে পিপিই বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরন এবং কৃষকদের মাঝে সার বীজ ও দুস্থদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
ইতিমধ্যে মিরসরাই, সীতাকুন্ড, রামগড় সহ বিভিন্ন উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা, পল্লী চিকিৎসক ও সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়েছে ৫০০টি পিপিই। আরো ৫০০টি পিপিই বিতরন প্রক্রিয়াধীন রয়েছে। প্রায় এক লক্ষ হ্যান্ড স্যানিটাইজার, ৫০০০ মাস্ক ও জিবানুনাশক স্প্রে বিতরন করা হয়েছে বিভিন্ন স্তরের মানুষের মাঝে। ৫৬জন কৃষকের মাঝে দেয়া হয়েছে সার ও কীটনাশক বিতরণ করেছে আরো ৫০০ জন কৃষকের মাঝেও বিতরন করা হবে।

অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুন্ড, রামগড়, ফটিকছড়ি উপজেলায় পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, মাস্ক, লিপলেট ও ফেস্টুন বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সচেতনতায় করা হয়েছে মাইকিং। এছাড়া ৩’শত অটিজম শিশুর পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। যেখানে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, সাবান ছিলো। আমাদের পিপিই বিতরণে সহায়তা করেছেন রোটারি ক্লাব ৩২৮২ এর লে.গভর্নর মাহফুজুল হক।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে যাতে খাদ্য ঘাটতি না হয় সেজন্য মিরসরাই উপজেলায় কৃষকদের মাঝে কৃষি বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হবে।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...