রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

খামারিকে খুন করে কোরবানির গরু-ছাগল লুট

প্রকাশিত :

spot_img

বগুড়ার শেরপুর উপজেলায় এক খামারিকে খুন করে কোরবানির গরু ও ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম শাজাহান আলী (৫৫)।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শাহজাহান আলী প্রতি বছর কোরবানির হাটে বিক্রির উদ্দেশে তার খামারে গরু ও ছাগল প্রতিপালন করেন। গরু-ছাগলগুলো পাহাড়া দেওয়ার জন্য রাতে তিনি খামারেই থাকতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি খামারেই ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে দুর্বৃত্তরা খামারে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যার পর তিনটি গরু ও একটি ছাগল লুট করে নিয়ে যান।


এলাকাবাসীর ধারণা, ওই খামারে গরু-ছাগল লুট করতে যাওয়া দুর্বৃত্তদের চিনে ফেলার কারণে শাহজাহান আলীকে খুন করা হয়েছে।

পুলিশ আজ শনিবার সকালে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সুত্রঃ দৈনিক আমাদের সময়

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...