সোমবার, ২৪ আগস্ট ২০২৬

খোঁজ নেই কাশ্মীরি অভিনেত্রী জায়রার

প্রকাশিত :

spot_img

 

‘দঙ্গল’ খ্যাত কাশ্মীরি অভিনেত্রী জায়রা ওয়াসিম সিনেমা থেকে বিদায় নিয়েছেন সম্প্রতি। এদিকে জায়রার আবাসভূমি কাশ্মীর নিয়ে চলছে রাজনৈতিক টানাপোড়েন। আর এরই মধ্যে জায়রা অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু পরিচালক সোনালি বোস জানিয়েছেন পাওয়া যাচ্ছে না জায়রাকে। পরিচালক জায়রার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

ছবির পরিচালক সোনালি বোস জানিয়েছেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে জায়রার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। শুধু তাই নয়, সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে জায়রার সঙ্গে একটি ছবি শেয়ার করেন সোনালি। সঙ্গে লেখেন, ‘দু’সপ্তাহ হয়ে গেল, জম্মু ও কাশ্মীরের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারতের গণতন্ত্র অন্ধকার। কংগ্রেসের সময় থেকে উপত্যকায় মানুষদের অধিকারকে খর্ব করা হয়েছে। আমার কষ্ট হয় ওই মানুষগুলোর জন্য। বাঙালি, মারাঠি, গুজরাটি, তামিল সবার কেমন লাগবে যদি রাতারাতি আপনাদের রাজ্য ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়? ৩৭০-কে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে সৎভাবে এর উত্তর দিন। আমাদের নিজেদের লোকেরাই কীভাবে এই দেশে বাস করছেন, এটা ভেবেই আমার বিস্ময় ও রাগ এখন দুঃখে পরিণত হয়েছে। ওদের অনুভূতির সম্পর্কে আমরা শুধুই ধারণা করতে পারি।’

সোনালি আরও বলেন, ‘জায়রা আমার মেয়ের মতো। তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। গত এক বছরে জায়রা ও তার পরিবারের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছি। এমনকি ৩৭০ ধারা বাতিলের আগের দিনও জম্মুতে জায়রার সঙ্গেই আমি ছিলাম। কাশ্মীরে হঠাৎ সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়ে দেওয়ায় খুবই চিন্তিত ছিল জায়রা।’

 

সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জায়রা ওয়াসিম। এই সিনেমায় অভিনয় দিয়েই বলিউড ছাড়ার কথা ঘোষণা করেন জায়রা।

সর্বশেষ

Il bonus di deposito nei migliori casino online non AAMS

Il bonus di deposito nei migliori casino online non AAMSSalve, sono Marco Rossi, esperto...

Eksploracja najlepszych bonusów Mostbet dla nowych graczy

Eksploracja najlepszych bonusów Mostbet dla nowych graczyW ostatnich tygodniach platforma bukmacherska Mostbet ogłosiła szereg...

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?Aplikacja mobilna Mostbet to nowoczesne narzędzie, które...

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?Aplikacja mobilna Mostbet to nowoczesne narzędzie, które...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...