বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে ফিল্মি স্টাইলে ৯ লাখ টাকা লুট

প্রকাশিত :

spot_img

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে অবস্থিত সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার বেলা ১টায় অস্ত্রের মুখে ব্যাংক কর্মীদের পণবন্দী করে প্রায় ৯ লাখ টাকা লুট করে তিনজন অস্ত্রধারী। টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় স্থানীয়রা ডাকাতদের বাধা দিতে গেলে তারা বন্দুক তাক করে গুলি করতে থাকলে স্থানীয়রা পিছু হটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উথলী বিজিবি ক্যাম্পের সদস্যরা। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। এ ঘটনার পর থেকে উথলী বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে উথলী বাজারের এক ব্যবসায়ী জানান, ‘ডাকাতির খবর শুনে আমি দোকান থেকে রড বের করে তাদেরকে বাধা দিতে যাই। এ সময় তাদের মধ্য থেকে একজন বন্দুক বের করে আমাকে গুলি করতে যায় এবং বলে বেশি বাড়াবাড়ি করিস না, লাশ ফেলে দেবো।’

সোনালী ব্যাংক উথলী শাখার ম্যানেজার আবু বকর সিদ্দিকী জানান, ‘রোববার বেলা ১টার দিকে তিনজন হেলমেট পরে প্রথমে গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে। পরে ব্যাংকের গেট বন্ধ করে গার্ডদেরকে অস্ত্রের মুখে পণবন্দী করেন। এ সময় ব্যাংক কর্মকর্তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন জমা নিয়ে ব্যাংক থেকে প্রায় ৯ লক্ষাধিক টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে ডাকাতরা। দুপুরে ব্যাংক ও উথলী বাজারে
লোকজন কম থাকায় কাউকে আটক করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, অপরাধীদের আটকে ইতোমধ্যেই সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নাম বদল, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ বাদ

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’–এর নাম বাদ...