বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, শনাক্ত আরও ১০৩ জন

প্রকাশিত :

spot_img

 

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৮৬৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৮৯২ জন।

এইদিনও করোনায় একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষা করে ২৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষা করে ১২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১টি নমুনা পরীক্ষা করে ৯ জন, কক্সবাজার মেডিক্যাল কলেজ (কমেক) ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮৬৯টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯১ জন এবং উপজেলায় ১২ জন।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) প্রেসক্লাব...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় করেরহাট বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও...

মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ

মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মিরসরাই অঞ্চল শত্রুমুক্ত হয়েছিল। ওই...