শনিবার, ১৫ আগস্ট ২০২৬

জুন থেকে আগস্ট: এই সময়ে কাতারে যেতে ভিসা লাগবে না

প্রকাশিত :

spot_img

আগামী জুন মাসের ৪ তারিখ থেকে আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত দুই মাসের কিছু বেশি সময়ের জন্য ‘সামার ইন কাতার’ কর্মসূচি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

এ সময়ে যে কেউ দেশটিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে কাতারে যারা অবস্থান করছেন তারা তাদের আত্মীয়-স্বজন, বন্ধু বা অন্য কোনো অতিথিকে কোনো ধরনের ফি ও প্রতিবন্ধকতা ছাড়াই দেশটিতে নিতে পারবেন।

গতকাল রোববার কর্মসূচি ঘোষণার সময় কাতার ন্যাশনাল টুরিজম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আকব আল বাকের বলেন, এখন যে কেউ কোনো ঝক্কি ছাড়াই এই নির্দিষ্ট সময়ের জন্য কাতারে আসতে পারবেন।

তবে একই সাথে তিনি জানিয়েছেন, যে কয়টি দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে তাদের নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না।

২০১৭ সালের জুন মাস থেকে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের ওপর অবরোধ আরোপ করে। বর্তমানে ৮০টি দেশের নাগরিকদের ভিসা ছাড়া কাতারে ভ্রমণের সুবিধা রয়েছে। এ তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও আগামী দুই মাসের বিশেষ এই কর্মসূচিতে বাংলাদেশ অন্তর্ভূক্ত থাকবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাই হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে বিএনপির প্রার্থীর শ্রদ্ধা জ্ঞাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই উপজেলায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টায়...

‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’

মিরসরাই প্রতিনিধি ‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিক ভাবে একটি পত্রিকা ২০ বছর...

মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৫ ডিসেম্বর)...