বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ঢাকাস্থ মিরসরাইবাসীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল পরিণত হয় মিলনমেলায়

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

ঢাকাস্থ মিরসরাইবাসীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল পরিণত হয় মিলনমেলায়। শনিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাস্থ মিরসরাইবাসী আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিল রাজনীতিবিদ নুরুল হুদার সভাপতিত্বে প্রথম পর্বের আলোচনা সভা শুরু হয় এতে সঞ্চালনায় ছিলেন রাজনীতিবিদ আকম জান্নাতুল করিম খোকন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবি ও সাহিত্যক কাইয়ুম নিজামী, সাবেক ডিআইজি মেজবা উন নবী, ব্যবসায়ী জামাল উদ্দিন আফগানী, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা রেদোয়ান চৌধুরী, বিমান কর্মকর্তা আবু তাহের মারশাল, রাজনীতিবিদ শাহীদুল ইসলাম চৌধুরী, লেখক আহমদ মমতাজ, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন রবি, নাসরিন সুলতানা, মেজবাহ উদ্দিন শফি, আছিফ রহমান শাহীন, আসিফ উল হক, পুলিশ কর্মকর্তা নুরুদ্দীন সবুজ, ফৌজিয়া নিজাম তামান্না, সাগুফতা বুশরা মিশমা, মাইনুল ইসলাম প্রমুখ।

সবার মতামতে একটি কথাই উঠে আসে নব উদ্যমে ঢাকাস্থ মিরসরাইবাসীর ঐক্যের সোপান রচিত হলো আজ। দলমতের ঊর্ধ্বে উঠে প্রিয় বাসভূমির সবাইকে একই সুতোয় আবদ্ধ করার প্রয়াসে মতবিনিময় ও ইফতার মাহফিল। আজ দীর্ঘ প্রতীক্ষিত ঢাকাস্থ মিরসরাইবাসীর ঐক্যবদ্ধ প্লাটর্মের যাত্রা শুরু হলো। আশা করা যাচ্ছে, ব্যক্তি-গোষ্ঠী-দল-মতের লেজুড়বৃত্তি না করে মিরসরাইবাসীর অভিন্ন এই প্লাটফর্ম নিজেদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুখী-সমৃদ্ধ আগামীর মিরসরাই বিনির্মাণে কার্য্যকর ভূমিকা রাখবে।

প্রথম পর্ব শেষে সবার মতামত নিয়ে রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে প্রধান সমন্বয়কারী নির্বাচিত করে দ্রুত কমিটি প্রদানের উপর জোর দেন। দ্বিতীয় পর্বে প্রিয় মিরসরাইবাসীসহ সমগ্র জাতির জন্য দোয়া আর ইফতার বিতরণের মাধ্যমে এই মিলনমেলার সমাপ্তি ঘটে।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...

মিরসরাইয়ে সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি মিরসরাইয়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেতু’র উদ্যোগে দ্বিতীয় বারের মতো...

মিরসরাই উপজেলা এসএসসি ‘৯৭ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত

‘সৌহার্দ, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বে জাগ্রত’ এই স্লোগানে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-’৯৭ ব্যাচের তৃতীয়...