মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঢাকায় আসছেন ফুটবলের রাজা

প্রকাশিত :

spot_img

স্পোর্টস ডেস্ক

দুই দিনের সফরে আগামী মাসে ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের রাজা খ্যাত জীবন্ত কিংবদন্তী পেলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে সম্মান জানাতেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ‘চলো খেলি ট্রাস্টে’র আমন্ত্রণে দুই দিনের সফরে বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ানের পা ঢাকায় পড়তে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার ওই ট্রাস্টের চেয়ারম্যান আশিক রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আশিক রহমান জানান, স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মান জানাতে পেলেকে বাংলাদেশে ডাকা হচ্ছে। আগামী অক্টোবরে তিনি দুই দিনের সফরে ঢাকায় আসবেন। তার সফর উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচের আয়োজনও করা হবে। স্বাধীন বাংলা ফুটবল দল অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস অ্যান্ড ফ্রেন্ডস ওই ম্যাচে অংশ নেবে।

আশিক রহমান বলেন, ‘একজন কমান্ডার, ৩৫ জন ফুটবল যোদ্ধা— ১৯৭১ সালের ১৩ জুন তারাই গড়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। পরাধীন বাংলার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তারা। সেই যোদ্ধাদের সম্মান জানাতে “চলো খেলি ট্রাস্ট” কিংবদন্তী পেলেকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছে।’

এর আগে বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদান ঢাকায় এসেছিলেন। ২০১১ সালে ঢাকায় খেলে গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। মাঝে ডিয়াগো ম্যারাডোনা আসার কথা জানালেও পরে আসতে পারেননি। এবার কিংবদন্তী ফুটবলার পেলে আসার খবরটি দেশের ফুটবল সমর্থকদের বাড়তি প্রেরণা দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

সর্বশেষ

Vavada online casino w Polsce – licencja

Vavada online casino w Polsce - licencja ...

Meilleur Casino en ligne fiable – Avis 2026 & Tests Joueurs

Meilleur Casino en ligne fiable - Avis 2026 & Tests Joueurs ...

Bookmakers hors ARJEL en France – moyens de paiement

Bookmakers hors ARJEL en France - moyens de paiement ...

Najlepsze Kasyna Online w Polsce w 2026

Najlepsze Kasyna Online w Polsce w 2026 ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...