বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ঢাকা উত্তরে আতিকুল, কিশোরগঞ্জে লিপি আওয়ামী লীগের প্রার্থী

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

ঢাকা উত্তর সিটি করপোরেশন এর উপ নির্বাচনে আতিকুল ইসলাম পেয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। গত বছর স্থগিত হওয়া নির্বাচনেও তিনি দলীয় প্রার্থী হয়েছিলেন। শনিবার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের সভায় কিশোরগঞ্জ-১ আসনে পুন:নির্বাচনে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তিনটি পৌরসভা এবং ৩০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হয়।

কিশোরগঞ্জ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ সাফায়েত উল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেজ ছেলে রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক এম এ হান্নান এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মসিউর রহমানও মনোনয়নপত্র নিয়েছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে এই আসনে আবার ভোট হচ্ছে। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগেই ৩রা জানুয়ারি রাতে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম।

কিশোরগঞ্জ-১ আসনে পুন:নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি।

অন্যদিকে গত বছরের ৯ই জানুয়ারি ডিএনসিসির মেয়র পদের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু ১৭ই জানুয়ারি ডিএনসিসি উপ-নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ। চলতি মাসে আদালত নির্বাচনের নিষেধাজ্ঞা তুলে দেয়ায় ২২ শে জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উত্তরের মেয়র পদের সঙ্গে ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডের কাউন্সিলর পদেও নির্বাচন হবে ২৮শে ফেব্রুয়ারি।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

মিরসরাইয়ে বেগম খালেদা রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার...

মিরসরাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল...