শনিবার, ২৭ জুন ২০২৬

দুর্গাপুরে নবজাগরণ তারুণ্য সংঘের কমিটি গঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ তারুণ্য সংঘের কমিটি গঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন শাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে ব্যাংকার কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক হাফেজ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবজাগরণ তারুণ্য সংঘের উদ্যোক্তা শাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যের পর সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন সভার সভাপতি কামরুজ্জামান সোহেল।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি কাউসার পাভেল, আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলা, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, ফরহাদ মুরাদ, অর্থ সম্পাদক শরিফ উদ্দিন, সহ-অর্থ সম্পাদক নোমান, নাঈম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তানভীরুল আজিজ তাসীব, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাবের, প্রিমন, সাব্বির ও রাকিব, প্রচার সম্পাদক ফখরুল বাদশা, সহ-প্রচার সম্পাদক কামরুল শাহীন, মাহবুব রিফাত, নাহিদ নাঈম, ক্রীড়া সম্পাদক একরামুল জিকু, সহ-ক্রিড়া সম্পাদক নোমান, আমজাদ, শাহিন, রানা, পৃথিবী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক নোমান, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক সম্রাট, নাহিদ, আইন বিষয়ক সম্পাদক শরফুদ্দিন মিতুল, সহ-আইন বিষয়ক সম্পাদক গালিব, সাকিল, দপ্তর সম্পাদক নাজিম, সহ-দপ্তর সম্পাদক রিয়াদ, শাকিল, নিশো, কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক তুহিন।
কমিটি ঘোষণার পর দুর্গাপুর ইউনিয়নের কালীতল এলাকায় অ’গ্নি’কা’ণ্ডে ক্ষ’তি’গ্র’স্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান দেওয়া হয়। ভবিষ্যতে আরো বেশি মানবিক কাজে মানুষের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী, মাদকমুক্ত, দরিদ্র ও বেকারমুক্ত আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে এই সংগঠন অবদান রাখবে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া ভয়াবহ বন্যায় এই সংগঠন ত্রান সামগ্রী, ঔষুধ ও উদ্ধার কার্যক্রমে ভূমিকা পালন করে।

 

সর্বশেষ

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...