মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দুর্গাপুর এনসি ও মধ্য তালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দুর্গাপুর এনসি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মধ্য তালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কমিটির মিরসরাই শাখার সভাপতি মনজুর কাদের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে অতিথিবৃন্দ ট্রপি তুলে দেন। এছাড়াও খেলায় সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী বলেন, গত ২২ জুন উপজেলার ১’শ ৯১টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। ফাইনালে ছেলেদের খেলায় দুর্গাপুর এনসি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিঠানালা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের খেলায় মধ্য তালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় উত্তর নাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

সর্বশেষ

Vavada online casino w Polsce – licencja

Vavada online casino w Polsce - licencja ...

Meilleur Casino en ligne fiable – Avis 2026 & Tests Joueurs

Meilleur Casino en ligne fiable - Avis 2026 & Tests Joueurs ...

Bookmakers hors ARJEL en France – moyens de paiement

Bookmakers hors ARJEL en France - moyens de paiement ...

Najlepsze Kasyna Online w Polsce w 2026

Najlepsze Kasyna Online w Polsce w 2026 ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...