সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ধাওয়া খেয়ে ফাঁকা জায়গায় বোমা ফেলে পালায় ভারতীয় বিমান!

প্রকাশিত :

spot_img

অনলাইন ডেস্ক

পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ধাওয়া খেয়ে ফাঁকা জায়গায় বোমা ফেলে ভারতীয় বিমানগুলো পালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

তবে ভারতের দাবি, পাকিস্তানের অভ্যন্তরে চালানো বিমান হামলায় জইশ-ই-মুহাম্মদের ‘বহু সন্ত্রাসী’ নিহত হয়েছে।

পাকিস্তান শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী বালাকোটে সোমবার দিবাগত রাতে এ অভিযান চালায় ভারত।

পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটার বার্তায় বলেন, “ভারতীয় বিমানবাহিনী আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করেছে। দ্রুত পালিয়ে বাঁচার জন্য বালাকোটের কাছে ভারতীয় বিমান ফাঁকা জায়গায় বোমা ফেলে পালিয়ে যায়।”

আইএসপিআরের এই ডিরেক্টর জেনারেল জানান, পাক বিমানবাহিনী দ্রুত ও কার্যকরী ব্যবস্থায় ধাওয়া খেয়ে ভারতীয় বিমান পিছু হটে। এতে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি।

আলজাজিরা জানায়, মঙ্গলবার ভোরে পাক-ভারত সীমানা নিয়ন্ত্রণ রেখার (এলওসি) নিকটস্থ এলাকায় বোমা হামলা চালায় বলে দাবি করে ভারত।

পাকিস্তানও এ অভিযানের কথা স্বীকার করলেও দাবি করে যে, এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বরং পাক বিমান বাহিনীর পাল্টা জবাবে বোমা ফেলে পালিয়ে যায় ভারতীয় বিমান।

তবে দেশটির পররাষ্ট্র সচিব ভিকে গোখলে দাবি করেন, অভিযানে বালাকোটের ঘাঁটিতে শীর্ষ জইশ কমান্ডার, প্রশিক্ষকসহ বিপুলসংখ্যক প্রশিক্ষিত ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তবে এতে বেসামরিক লোকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় একটি বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালালে ৪৯ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ জওয়ান নিহত হন।

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ ভিডিও ও ছবি শেয়ার করে ওই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান তা নাকচ করে দিলেও দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...