বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপাচ্ছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন। শনিবার (১২ জুলাই) বিকাল ৫টায় মিরসরাই উপজেলা মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল আলমের ১ম মৃত্যু বার্ষিক উপলক্ষে আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য ছিলো মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া। মানুষকে নিরাপদে বসবাস করার নিশ্চয়তা দেয়া। বিএনপি সেই লক্ষে কাজ করছে।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত শোক সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, উপজেলা যুবদল নেতা এসএম সুমন, বিএনপির নেতা খায়রুল আলম, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শোয়েব হাসান, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, সদস্য সচিব মোমিনুল ইসলাম প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন, মরহুম কামরুল আলম চরম দুর্দিনে দলের দায়িত্ব নিয়ে অতীতে সব নেতাকর্মীর খবর নিয়েছেন। তার দক্ষ নেতৃত্বে আন্দোলনকে বেগবান করে স্বেরাচারী শেখ হাসিনাকে বিতাড়ন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে জনগনের মুখে হাসি ফুটানো ছিলো তার লক্ষ।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)...

মিরসরাইয়ে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ভাঙ্গাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মো. আশরাফ উদ্দিন নামে এক প্রবাসী। উপজেলার...