রবিবার, ৯ আগস্ট ২০২৬

পিরোজপুরে ছাত্রলীগের সাবেক সভাপতির বাসা থেকে ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত :

spot_img

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকা থেকে পুলিশ রোববার রাতে মশিউর রহমান শুভ নামে এক শিক্ষকের বাসায় অভিযান চালিয়ে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ প্রায় ৫ লাখ টাকা উদ্ধার করেছে। পুলিশ এ সময় মশিউর রহমান শুভ ও তার সহযোগী পৌরসভার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকে আটক করেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রসংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস কেএমডি মেজবাউদ্দিন সাবুর ছোট ভাই।

পিরোজপুর সদর থানার ওসি জানান, পুলিশের একটি দল রোববার রাত ৮টা থেকে শুভর ঝাটকাঠী এলাকার বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশী চালায়। রাত ১১টার দিকে তার শয়নকক্ষের বক্স খাটের নিচে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং বাসার আলমারি থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে।

অভিযানের নেতৃত্বে থাকার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমান শুভর বাসায় অভিযান চালিয়ে খাটের নিচে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিল এবং পরে আলমারি থেকে টাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...