বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত :

spot_img

গত কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন দৈনিকে ‌’মিরসরাইয়ে জমিসক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়েছে ইউপি সদস্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইছাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সদস্য নিতাই চরণ দাশ ও তার পরিবার।

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে গত ২ মে বিকেলে ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামে নিতাই চরণ দাশ ও তার পরিবারের লোকজন মিলে একই এলাকার ছায়ারঞ্জন দাশ (৭০) ও তার ভাইয়ের জায়গা জোরপূর্বক দখল করতে আসে। এসময় ছায়ারঞ্জন দাশ বাঁধা দিতে গেলে তার উপর তেড়ে এসে লাঠি দিয়ে মাথায় আঘাৎ করে ইউপি সদস্য নিতাই চরণ দাশ ও বহিরাগতরা। যা সম্পন্ন মিথ্যাও বানোয়াট।তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে একটি চক্র এই সংবাদ করিয়েছে।

প্রকৃত ঘটনা হলো ছায়ারঞ্জন দাশ তাঁর ভাইয়েরা জোরপূর্বক সরকারী জায়গায় পানি নিস্কাশনের ড্রেন ভরাট করে রাস্তা করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই ড্রেন উদ্ধারের নির্দেশ দেন। যখন এস্কেবেটর দ্বারা ড্রেন উদ্ধারের কাজ চলছে তখন ছায়ারঞ্জনসহ তাঁর পরিবারের লোকজন বাঁধা দেয়। তখন স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ইউপি সদস্য নিতাই চরণ দাশও উপস্থিত ছিলেন। এসময় এলাকার দুটি পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে নিতাই রঞ্জন তা নিবৃত করেন।পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করেন।

স্থানীয় ইউপি সদস্য নিতাই বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে রাখায় স্থানীয়দের সাথে ওই মহিলার ঝগড়া হচ্ছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে থামিয়ে দিয়েছি। ওই মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার সময় কে বা কারা আমার ছবি তুলে। পরে সেগুলো ফেসবুকে দিয়েছে। ছবিতে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে ওই সময় এমন ঘটনা ঘটেনি। আমি এমন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক
নিতাই চরণ দাশ
সদস্য, ৯ং ওয়ার্ড
৬ নং ইছাখালী ইউনিয়ন, জোরারগঞ্জ, মিরসরাই।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাই হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে বিএনপির প্রার্থীর শ্রদ্ধা জ্ঞাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই উপজেলায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টায়...

‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’

মিরসরাই প্রতিনিধি ‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিক ভাবে একটি পত্রিকা ২০ বছর...

মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৫ ডিসেম্বর)...