বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

প্রীতির বন্ধনে পুনর্মিলনী বর্ণিল উৎসবে মাতবেন ৫ সহস্রাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি:

‘এসো স্মৃতির অঙ্গনে মিলি প্রীতির বন্ধনে’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারহাট নজর আলী রূপজাহান উচ্চ বিদ্যালয়ের আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বিদ্যালয় ক্যাম্পাস। পুরো এলাকায় সাজ সাজ রব, পুরো বিদ্যালয় প্রাঙ্গনে করা হয়েছে আলোক সজ্জায়। অনুষ্ঠান সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বিদ্যালয় ক্যাম্পাসে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিয়ম সভায় এসব তথ্য নিশ্চিত করেছেন করেছেন পুনর্মিলনী উদযাপন পরিষদ। পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিয়ে প্রায় ৫ হাজার প্রাক্তন ও বর্তমা শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

মতবিনিয়ম সভায় পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক প্রিয়তোষ নাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও পুনর্মিলনী উদযাপন পরিষদের সমন্বয়ক সালাউদ্দিন সেলিম, আহমেদ জসীম, মাহফুজুল হক মনি, তাপস কুমার ভৌমিক, শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব জামশেদ আলম,বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষক রফিউজ্জামান, প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা আবদুল্ল্যাহ চৌধুরী, সমন্বয়ক জসিম উদ্দিন ভূঁইয়া, প্রধান শিক্ষক বিশ^জিৎ দে প্রমুখ।

অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক প্রিয়তোষ নাথে বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সবগুলো ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থী সহ প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। সুন্দরভাবে অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শৃঙ্খলা রক্ষার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা নিয়োজিত থাকবে। যে যার জায়গা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে জমকালো একটি অনুষ্ঠান হওয়ার ব্যাপারে আশাবাদী। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন