মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফেনীর অপহৃত ব্যবসায়ী র‌্যাবের অভিযানে বারইয়ারহাটে উদ্ধার, আটক দুই

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

ফেনী শহর থেকে মীর হোসেন নামের অপহৃত ব্যবসায়ীকে মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় অপহরণে জড়িত দুইজনকে গ্রেফতার ও মুক্তিপণের লাখ টাকা উদ্ধার করা হয়।

সূত্র জানায়, ফেনী পৌর মৎস্য আড়তের আড়তদার মীর হোসেনকে শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকা থেকে গতকাল সোমবার অপহরণ করে দূর্বৃত্তরা। পরে স্বজনদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে। তাকে মুক্তি দিতে এক লাখ টাকা পরিশোধ করে। এতেও তাকে ফেরত দেয়া না হলে ঘটনাটি র‌্যাব কার্যালয়ে জানানো হয়। একপর্যায়ে র‌্যাব সদস্যরা অভিযানে বের হয়ে বারইয়ার হাট থেকে মীর হোসেনকে উদ্ধার করে। সেখান থেকে আদায়কৃত মুক্তিপণের ১ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত মিরসরাই থানার বাড়িয়াখালী গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজুদ্দিন (২৮) ও জোরারগঞ্জ থানার আজমনগর গ্রামের মো: মহিউদ্দিনের ছেলে মো: ফখরুদ্দিন (২৭) কে গ্রেফতার করা হয়।

ফেনীস্থ র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো: জুনায়েদ জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...