বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু

প্রকাশিত :

spot_img

বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৬ হাজার ২২৫ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৯৬৫ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

Ad by Valueimpression
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৯টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৫৬ শতাংশ এবং এ পর্যন্ত ২০.১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন। সুস্থতার হার ৫৫.৫৬ শতাংশ। মৃত্যুর হার ১.৩১ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১১ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৩৩২ জন ও নারী ৬৩৩ জন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ সাতজন, ৫১-৬০ সাতজন, ৬১-৭০ ১২ জন, ৭১-৮০ আটজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

হাসপাতালে মারা গেছে ৩৩ জন এবং বাড়িতে চারজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৫৫০ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৬৭৫ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...

আরও পড়ুন