বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো, ২৪ ঘণ্টায়

প্রকাশিত :

spot_img

 

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৯৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৪ জনে এবং আক্রান্ত ২০ হাজার ৯৯৫ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৫০১টি, পরীক্ষা করা হয়েছে পূর্বের মিলে ৬ হাজার ৭৮২টি।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ১১৭ জন।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন ও রংপুর বিভাগের দুইজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩৪৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৫১ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...