বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

বান্দরবানে মুখোশ পড়া অস্ত্রধারীদের ব্রাশ ফায়ারে আওয়ামী লীগ নেতা নিহত

প্রকাশিত :

spot_img

বান্দরবানে মুখোশ পড়া অস্ত্রধারীদের ব্রাশ ফায়ারে আওয়ামী লীগ নেতা নিহত

বান্দরবান সদর উপজেলার রাজবিলার ইউনিয়নে জামছড়ি ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মার্মাকে (৫২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে জামছড়ি মুখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো ৪ জন এরা হলেন ক্য প্রু মং (৪০), মং খয় চিং (২৬), হ্লা মং চিং (৩৫) ও উ চ থোয়াই (৭০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে জামছড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মার্মাসহ কয়েকজন এলাকাবাসী জামছড়ি মুখপাড়ায় মহাজনের দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ করে মুখোশ পড়া অস্ত্রধারী ১০/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এসে তাদের এলোপাথাড়ি ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই বাচনু মার্মা মারা যান এবং ৪ জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কে বা কারা এ হত্যাকা- চালিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে রাতে শহর আওয়ামী লীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সন্ত্রাসীদের গুলিতে একজন মারা গেছে এবং ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। তবে পাহাড়ী সন্ত্রাসী গ্রুপ ঘটনাটি ঘটিয়েছে বলে জানতে পেরেছি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২শে জুলাই তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই(৫০)কে ব্রাশ ফায়ার করে হত্যা করে সন্ত্রাসীরা।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...

আরও পড়ুন