বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

বিদায় সুবীর নন্দী

প্রকাশিত :

spot_img

আধুনিক বাংলাগানের অবিস্মরণীয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দী আর নেই। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি । তার মেয়ে ফাল্গুনী নন্দী খবরটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এরপর অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন পরপর তিনবার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল।

উন্নত চিকিৎসার জন্য সাত দিন আগে সিঙ্গাপুর নেয়া হয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী।

বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি বলে ছিলেন, ‘বারবার হার্ট অ্যাটাক হওয়ায় চিকিৎসকেরা যে আশা করেছিলেন, তা-ও ক্ষীণ হয়ে গেছে। সুবীরের মাল্টিপল অরগান ফেইলিউর হয়েছে। এখনকার অবস্থা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’

১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেয়া হয় সুবীর নন্দীকে। সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বরেণ্য এই শিল্পীর চিকিৎসা শুরু হয়।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...

আরও পড়ুন

হাদিকে নিয়ে লেখার পর হত্যার হুমকি পাচ্ছেন অনন্য মামুন

নির্মাতা অনন্য মামুন হত্যার হুমকি পাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য...

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

  করোনামুক্ত হয়েছিলেন। নিউমোনিয়াকেও হার মানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। রোববার সকালে ৯২ বছর...

বিদেশি চ্যানেল বন্ধে ঘরে ঘরে হাহাকার,চট্টগ্রাম-ঢাকার ৭০ ভাগ দর্শকই দেখেন বিদেশি চ্যানেল

  স্টার জলসা কিংবা জি বাংলা নয়, দেশি কোনো চ্যানেল তো নয়ই— আসিফ খানের পছন্দ...