রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মুনির ফাউন্ডেশনের সেমিনার

প্রকাশিত :

[photo_card_and_fontsize]

[custom_ad id="2"]

 

মিরসরাই প্রতিনিধি
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ‘ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও সাইকেল র‍্যালির আয়োজন করেছে মুনির ফাউন্ডেশন।

সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড সমাজসেবা অফিসার লুৎফুন্নেছা বেগম। বিশেষ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সাইফুল আলম চৌধুরী। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল ও কলেজের প্রিন্সিপালবৃন্দ।

এছাড়া, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সমাজের সচেতন ব্যক্তিরা এ সেমিনারে অংশ নেন।

সেমিনারে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ,সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড আদর্শ সরকারি বিদ্যালয়, সীতাকুণ্ড কামিল মাদ্রাসা, যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসা, সীতাকুণ্ড জিনিয়াস স্কুল ও সীতাকুণ্ড কথাকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরা। সাইকেল র‍্যালির মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে শারীরিক ব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

বক্তারা বলেন, সঠিক জীবনযাত্রা ও সচেতনতার মাধ্যমে আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারি। মুনির ফাউন্ডেশন ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সহায়তার জন্য সবসময় মানুষের পাশে আছে। আসুন, সবাই মিলে একটি সুস্থ সমাজ গড়ে তুলি!

 

সর্বশেষ

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণাঃ ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন...

ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ালো

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে,...

প্রজন্ম মিরসরাই’র নির্বাহী পরিচালক নির্বাচিত হলেন নাজিম উদ্দিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে প্রজন্ম মিরসরাই এর নির্বাহী পরিচালক হিসেবে মো....

মিরসরাইয়ে খাল সংস্কার ও পুনঃখননের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা মিরসরাই উপজেলায় ১০ নং মিঠানালা ইউনিয়নে গোট্টা খাল এবং খুরন্না খাল সংস্কার...

আরও পড়ুন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিসপ এর উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল...

মিরসরাইয়ে সোবহানীয়া আজিজিয়া ক্যাডেট মাদরাসায় বিদায় অনুষ্ঠান

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর সোবহানীয়া আজিজিয়া নূরানী ক্যাডেট মাদরাসার ৩য় শ্রেণীর...