বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ তামিমের, প্রথম ম্যাচে

প্রকাশিত :

spot_img

 

ভারতের সাথে ওয়ানডে সিরিজের আগে দুঃসংবাদ বাংলাদেশের। হঠাৎ ইনজুরি এসে বাসা বেঁধেছে টাইগারদের শিবিরে। অধিনায়ক তামিম ইকবাল আর পেসার তাসকিন আহমেদ পড়েছেন চোটে।

তামিম ইকবাল কুঁচকির ইনজুরির শিকার। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ বৃহস্পতিবার দুপুরে জাগো নিউজকে জানিয়েছেন, তামিমের গ্রোয়েন (কুঁচকি) ইনজুরি দেখা দিয়েছে। অন্তত ২ সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না।

তার মানে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে খেলতে হবে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই।

ওদিকে পিঠের ইনজুরিতে পড়েছেন তাসকিন। ভারতের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি। জাতীয় দলের একটি নির্ভরযোগ্য সূত্র আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি মাঠে গড়াবে।

সর্বশেষ

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...