শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মশার ভয়ে নিজ কার্যালয়ে যেতে ভয় অর্থমন্ত্রীর

প্রকাশিত :

spot_img

মশার কামড়ের ভয়ে এখন থেকে সচিবালয়ে অফিস করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, একবার তিনি চিকুনগুনিয়া ও আরেকবার ডেঙ্গু জ্বরে ভুগেছেন। এর পর থেকে মশার ভয়ে আগারগাঁওয়ে তাঁর কার্যালয়ে যেতে ভয় পাচ্ছেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী এখন শারীরিকভাবে কেমন আছেন এবং এখন থেকে সচিবালয়ে অফিস করবেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। এটা সংসদে নিজেই ঘোষণা দিয়েছি। সে অসুখ এখন আর নেই। চোখে যে সমস্যা ছিল, সেটাও চলে গেছে। এখন চশমা ব্যবহার করি। যদিও চশমা লাগে না, তবুও ডাক্তার ব্যবহার করতে বলেছেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘ওখানে (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) বেশি মশা। এ পর্যন্ত দুইবার কামড় দিয়েছে। একবার চিকুনগুনিয়া ও আবার ডেঙ্গু। এটা কোনো কথা হলো …! আমি ওই জন্য ভয়ে ওখানে যাচ্ছি না।’

বাজেট পেশের দুই দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন অর্থমন্ত্রী। ১৩ জুন তিনি বাজেট উপস্থাপন শুরু করলেও শেষ করতে পারেননি। পরে প্রধানমন্ত্রী তাঁর পক্ষে বাজেট উপস্থাপন করেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...