বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

মা-বাবার সামনে হাত ফসকে ট্রেনে কাটা পড়লেন সন্তান

প্রকাশিত :

spot_img

 

ট্রেনে উঠতে গিয়ে মা-বাবার সামনেই হাত ফসকে পড়ে গেলেন সন্তান। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

শনিবার সকালে পৌনে ৮টার দিকে নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর জংশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় সাড়া গোপালপুরে। তার বাবা ইসহাক আলী পাবনা জজ কোর্টের আইনজীবী।

ইমতিয়াজের বন্ধু প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, তারা ঈশ্বরদী কমিউটার ট্রেনে একসাথে রাজশাহী যাচ্ছিলেন। ট্রেনটি আবদুলপুর রেলজংশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে ইমতিয়াজ পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন। পরে যাত্রা বিরতি শেষে নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে ট্রেনের হাতল ধরে ওঠার চেষ্টা করেন। তবে এ সময় হাত পিছলে যাওয়ায় ইমতিয়াজ ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পর লোকজন তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসে ছিলেন। ঘটনার পর থেকে তারা কারো সাথে কোনো কথা বলছেন না।

আবদুলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার জিয়াউল আলম বলেন, রেলওয়ে থানাকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

এ ঘটনায় ইমতিয়াজের বাড়ি ঈশ্বরদীর সাড়া গোপালপুর নিজ গ্রামে ও তার শিক্ষাঙ্গন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু বলেন, এই ঘটনায় পাবনার ঈশ্বরদী জিআরপি থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে পরিবাবের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু

  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল শেষে আবুল বশর...

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেচচ...

‘নির্বাচন নিয়ে ভারতের অযাচিত নসিহত অগ্রহণযোগ্য’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত নসিহত করছে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মো....