শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে গোভনিয়া খাল পুনঃখনন শুরু

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে প্রাচীণতম গোভনীয়া খাল পুনরায় খনন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) পুনঃখনন কাজ শুরু করেন। এতে করে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

সম্প্রতি গোভনীয়া খালের বিভিন্ন অংশে খনন করা হলেও অদৃশ্য কারণে আবুতোরাব বাজার কেন্দ্রীক খাল কাটা বন্ধ হয়ে যায়৷ এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এনিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন ও এলাকাবাসী উদ্যোগে খাল কাটা বন্ধের প্রতিবাদে আবুতোরাব বাজারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে খাল পূণরায় কাটার জোর দাবী জানান।

বৃহস্পতিবার পুনরায় খাল খননের সময় উপস্থিত ছিলেন বিএডিসির সিনিয়র সহকারি প্রকৌশলী তমাল দাশ, বিএডিসি মিরসরাই (ক্ষুদ্র সেচ) উপ-সহকারি প্রকৌশলী জাহিদ হাসান উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন।

উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, কৃষকদের কথা চিন্তা করে আমি এই খনন কার্যক্রম নিয়ে দীর্ঘদিন কাজ করি। বিভিন্ন জায়গায় খননে অনিয়ম ও আবুতোরাব বাজারে খনন না করায় প্রতিবাদ করে আসছি। অবশেষে বৃহস্পতিবার আবারও পুনঃখনন শুরু হয়েছে। এখানে গুটি কয়েক ব্যবসায়ীর জন্য কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়ুক সেটা আমরা চাই না। আমরা চাই সরকারের সঠিক তদারকিতে এই খাল খনন কার্যক্রম শেষ হোক। এখানে অন্তত ১০ হাজার মানুষের ভাগ্য বদল হবে এই খাল সঠিকভাবে খনন হলে।
তিনি আরো বলেন, এই বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার। তবে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ময়লা আবর্জনা খালে ফেলার ফলে খাল পুরে তা সংকীর্ণ হয়ে পড়ে। পানি চলাচলের প্রতিবন্ধকতার কারণে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...