রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত ১ ফেব্রুয়ারি ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

মিরসরাই পৌরসভা মেয়র মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিয়া উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যোবায়ের রহমান ভাসানী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, বিদ্যালয়ের পরিচালক সাইফুদ্দীন মীর শাহীন, জিহান বিল্ডার্স এর স্বত্তাধিকারী মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল বলেছেন, ‘পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে। তাহলে তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে। খেলাধুলায় জড়িত থাকা তরুণ কখনো মাদকের সাথে জড়িত থাকতে পারেনা। এই স্কুলের ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় অনেক ভালো। ইতমধ্যে তারা বিভিন্ন পরীক্ষার ফলাফলে সে স্বাক্ষর রেখেছে।’

তিনি অত্র বিদ্যালয় ২০২৩ সালে আন্তঃস্কুল মাদরাসা ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যােয়ে চ্যাম্পিয়ন হওয়ায় প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় ২০২৩ শিক্ষা বর্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী, এসএসসি ২০২৩ ব্যাচের ২৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও ক্রীড়া এবং সাংস্কৃদিত প্রতিযোগিতায় বিজয়ী প্রায় ৫০০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...