রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন কাল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

কাল রবিবার (১৭ ফেব্রুয়ারি) মিরসরাইয়ে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। উপজেলা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত রহমাতুল্লিল আলামীন ইসলামিক একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গনে বিশ্ব-বিখ্যাত ক্বারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ক্বেরাত সম্মেলন।

বাংলাদেশ, মিশর, লন্ডন, তানজানিয়া, কানাডা, ভারত সহ বিশে^র বিভিন্ন দেশের ৭জন প্রখ্যাত ক্বারী এ সম্মেলনে কোরআন তিলাওয়াত করবেন। বাদ আছর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে এ ক্বেরাত সম্মেলন।

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে আমন্ত্রিত ক্বারীদের মধ্যে রয়েছেন, মিশরের শায়খ কারী ইয়াহয়া শারকাভী, শায়খ কারী জামালা শেহাব, ভারতের শায়খ কারী তৈয়ব জামাল, কানাডার শায়খ কারী মোজাম্মেল, তানজানিয়ার শায়খ রেজা আইয়ুব, লন্ডনের শায়খ আইয়ুব আসিফ, মিশরের শায়খ কারী ড. উসামা আল হাওয়ারী সহ দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসংখ্য কারী তেলাওয়াত করবেন।

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন এন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ¦ আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার সভাপতি আলহাজ¦ হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব।

এছাড়াও সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্রবৃন্দ ও বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত আন্তর্জাতিক মানের দেশীয় ক্বারীগন, ও বাদ মাগরিব রাহমাতুল্লিল আলামীন হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার মাদ্রাসার উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্বারীগনের তিলাওয়াত করবেন।

রাহমাতুল্লিল আলামীন হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও এন্তেজামিয়া কমিটির রেজাউল মোস্তফা চৌধুরী সুমন জানান, প্রথম বারের মতো মিরসরাই আন্তর্জাতি ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা রাখছি কুআনপ্রেমীরা অনুষ্ঠান স্থলে এসে বিশ্ববিখ্যাত ক্বারীদের সুন্দর কন্ঠে কুরআনের মনোমুগ্ধকর তেলাওয়াত শুনবেন বলে আশা রাখছি।
আয়োজক কমিটি এ আন্তর্জাতি ক্বেরাত সম্মেলনে অংশগ্রহণ এবং দুনিয়া ও পরকালের কল্যাণ কামনার আহবান জানিয়েছেন।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...