বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ে এস রহমান ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশিত :

spot_img



আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, মেধা সম্পন্ন জাতি গরিব হতে পারে না। মেধাশুন্য জাতি কখনো এগুতে পারে না। এগিয়ে যেতে হলে, দেশকে নেতৃত্ব দিতে মেধার কোন বিকল্প নেই। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশাকে স্বর্ণে পরিণত করে। শহরেরগুলো স্বর্ণকে স্বর্ণ বানায়। তাই গ্রামকে খাটো করে দেখার কোন কারণ নেই।

সোমবার (১০ জুন) সকালে মিরসরাইয়ের মহানজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে এস রহমান ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুকের সভাপতিত্বে ও মহাজনহাট ফজলুর রহমান কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস রহমান পরিবারের সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, ইসমত আরা ফেন্সি, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল হুদা, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, এনামুল হক মাস্টার, চেয়ারম্যান একেএম আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূইয়া, আবু সুফিয়ান বিপ্লব, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন ইরান, নাসির উদ্দিন দিদার, সুলতান গিয়াস উদ্দিন জসীম, মোঃ শেখ সেলিম, আনিছুর রহমান, রেজাউল করিম মাষ্টার, খুরশিদ আলম, ছালামত উল্লাহ শিক্ষক নোমান প্রমুখ।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, আগে সচিবালয়ে বিসিএস ক্যাডার প্রাপ্ত মিরসরাইয়ের লোক খুঁজে পাওয়া যেত না। এখন অহরহ বিসিএস ক্যাডার পাওয়া যায়। এস রহমান ট্রাস্ট গত বছরের ন্যায় এই বছরও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংর্বধনা দিচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সংবর্ধনা দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করলে তারা ভবিষতে আরো ভালো ফলাফল করবে।
এসময় মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষার্থী প্রতিষ্ঠানে চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৫ জন শিক্ষার্থীকে নগদ ৫হাজার টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।

ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ে এস রহমান ট্রাষ্টের পক্ষ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হাতে ক্রেস্ট,সনদপত্র ও প্রাইজবন্ড তুলে দিচ্ছেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...

আরও পড়ুন

মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের পূনর্মিলনী

মিরসরাই প্রতিনিধি ‘সৌহার্দ, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বে জাগ্রত’ এই স্লোগানে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-’৯৭ ব্যাচের...

মিরসরাই মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ

মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ের মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ...

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর। এটি চলবে ১০...