মঙ্গলবার, ৯ জুন ২০২৬

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩টি বসতঘর পুড়ে ৭ পরিবার নিঃস্ব

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে ৩টি বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে ৭টি পরিবার। বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ বামনসুন্দর গ্রামের সফর আলী ঘাট মাঝি বাড়ী প্রকাশ আলা বক্স বলী বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হলো, ওই বাড়ির মুসলিমুর রহমান হোরা মিয়ার ৫ ছেলের পরিবার, নবিউল হক ভোলা মিয়ার পরিবার ও মীর হোসেনের পরিবার। আগুনে তাদের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ ও যাবতীয় জিনিসপত্র পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাটাছরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ বামনসুন্দর গ্রামের সফর আলী ঘাট মাঝি বাড়ী প্রকাশ আলা বক্স বলী বাড়ির মৃত মুসলিমুর রহমান হোরা মিয়ার বসতঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং ওই বাড়ির ৭ পরিবারের ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর স্থানীয়রা এসে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ততক্ষণে ৭ পরিবারের সব কিছু পুড়ে চাই হয়ে গেছে।
সামাজিক সংগঠন অদম্য যুব সংঘের পাঠাগার সম্পাদক আবিদ হোসেন বলেন, আগুন লাগার সাথে সাথে মিরসরাই ফায়ার সার্ভিসকে ফোন করা হয়েছে। কিন্তু ঘটনা স্থলে আসার যে রাস্তা মিঠাছরা-বামনসুন্দর সড়ক তার অবস্থা খুবই খারাপ এবং রাস্তা বন্ধ ছিলো এবং বড় গাড়ি রাস্তায় না আসার জন্য রাস্তার মুখে সেইপটি বার দিয়েছিলো তাদের দোষ দিবো কি করে।
কাটাছরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ করিম মিটুল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে মুসলিমুর রহমান হোরা মিয়ার বসতঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মিঠাছরা-বামনসুন্দর সড়ক বন্ধ ছিলো। সুফিয়ারোড় রাস্তার মুখে সেইপটি বার দেওয়া ছিলো। আমরা তা কেটে তারপর ঘটনা স্থলে গিয়েছি। কিন্তু ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...