মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে চেয়ারম্যান ফোরামের উদ্যোগে ইউএনওকে বিদায় সংবর্ধনা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ইউপি চেয়ারম্যান ফোরামের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানকে বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ( ৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মিরসরাই চেয়ারম্যান ফোরামের সভাপতি কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কবির অহাম্মদ নিজামীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার। এসময় আরো বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। এর আগে উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠে যায় না। সারদিন অফিসে বসে বসে মাস শেষে বেতন নেন। উপজেলায় ৩৬জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা রয়েছে তারা কেউ প্রত্যন্তঞ্চলে গিয়ে কৃষকদের সহযোগিতা করেন না। তিনি আরো বলেন, কেউ কৃষি জমি দখল বা ভরাট করে কোন স্থাপনা নির্মাণ করতে করতে পারবে না। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে। অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য কৃষি জমি ব্যবহার করতে বেজাকে বলেছি।

সর্বশেষ

1Win – Official Site for Sports Betting and Casino – Bonus Up to ₹100,000

1Win – Official Site for Sports Betting and Casino - Bonus Up to ₹100,000 ...

Aphrodite Casino i Sverige – kontosäkerhet och skydd av personuppgifter

Aphrodite Casino i Sverige - kontosäkerhet och skydd av personuppgifter ...

Aphrodite Casino i Sverige – bonusar, kampanjer och erbjudanden för spelare

Aphrodite Casino i Sverige - bonusar, kampanjer och erbjudanden för spelare ...

1win casino and sportsbook in India

1win casino and sportsbook in India ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...