শনিবার, ২৭ জুন ২০২৬

মিরসরাইয়ে টিসিবির পণ্যে ওজনে কম দেওয়ার অভিযোগ, ডিলারকে শোকজ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভার এক ডিলারের বিরুদ্ধে টিসিবির পণ্যে ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ডের ষ্টেডিয়ামের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়। ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় এজে ষ্টোর নামে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আ.ন.ম জাবেদকে ৩দিন শোকজ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
মিরসরাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুর নাহার স্বর্ণা বলেন, টিসিবির পন্য বিতরণকারী প্রতিষ্ঠান এজে ষ্টোরের মালিক আ.ন.জ জাবেদের বিরুদ্ধে প্রতি ৫ কেজি চালে ১২৫ গ্রাম কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। তাৎক্ষনিক তাকে ৩ দিন কর্মদিবসের জন্য শোকজ করা হয়েছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, সোমবার দুপুরে মিরসরাই পৌরসভার ২নং ওয়ার্ডে টিসিবির চাল বিতরণের সময় আমরা ঘটনাস্থলে গিয়ে চারজনকে দেওয়া চাল ওজন পরিমাপে ১২০ গ্রাম করে কম পাওয়া গেছে। আপাতত ডিলারকে শোকজ করা হয়েছে। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তার ডিলারশীপ বাতিলের সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে টিসিবির ডিলার আ.ন.ম জাবেদ বলেন, আমি প্রতিজনকে ১৫০ গ্রাম চাল কম দিয়েছি ঠিক না। চাল কম হয়েছে ৯০ থেকে ১০০ গ্রাম। এটি আমার ভুল হয়েছে। আর এমন ভুল হবে না।

সর্বশেষ

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...