বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসার নতুন হাফেজদের সবক প্রদান অনুষ্ঠান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাই সদর ইউনিয়নে অবস্থিত দারুল উলুম মাদ্রাসার নূরানী বিভাগের ৪০ জন ছাত্রের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৬ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
এসময় তিনি বলেন, দুনিয়া এবং আখেরাত উপযোগী মানুষ তৈরী করতে দারুল উলুম মাদ্রাসা দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দ্বীনি শিক্ষাকে প্রতিটি ঘরে পৌঁছে দিতে সকলের আন্তরিক সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন।
দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মিজান খানের ৪র্থ শ্রেণীর ছাত্র হাফেজ শোহায়ব।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা সিপিপি টিম লিডার এম সাইফুল্লাহ্ দিদার, উপজেলা প্রকোশলী কর্মকর্তা এসএম রাশেদুর রহমান, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা রবিউল আজম, আবুরহাট মাদ্রাসার সহকারী-পরিচালক মাওলানা শহিদুল ইসলাম, কিছমত জাফরাবাদ এম এ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সভাপতি (পিটিএ) মোতাহের হোসেন চৌধুরী জুয়েল, মেম্বার মহিউদ্দিন ও শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা মারুফ।
নতুন ছাত্রদের সবক প্রধান করেন অধ্যক্ষ মাওলানা শোয়াইব। সর্বশেষ আবুরহাট মাদ্রাসার সহকারী-পরিচালক মাওলানা শহিদুল ইসলাম পরিচালনায় দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সম্পাতি ঘটে।
দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শোয়াইব বলেন, ২০১০ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় ১৫০ জন কুরআনে হাফেজ বের হয়েছে এই মাদ্রাসা থেকে। এখানে নূরানী, নাজেরা, হিফজুল কুরআন ও আরবী বিভাগের সর্বমোট ২৫০ জন ছাত্র আছে।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)...

মিরসরাইয়ে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ভাঙ্গাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মো. আশরাফ উদ্দিন নামে এক প্রবাসী। উপজেলার...