বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ে দুইটি বিদ্যালয় পরিদর্শনে দুদক চেয়ারম্যান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়মের খবর পেয়ে গোপনে পরিদর্শনে গিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রবিবার(২৭ জানুয়ারী) মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ১৩২নং খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোটকমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি।দুদক চেয়ারম্যান সেখানে গিয়ে ১৩২নং খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষর্থীদের সাথে কথা বলেন। কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিতির থাকে কিনা তাঁর কারণ স্কুল কর্তৃপক্ষ কাছে জানতে চান দুদক চেয়ারম্যান।

এসময় তিনি সেখানে গিয়ে তিনি মাধ্যমিক বিদ্যালয়ের খোঁজ খবর নেন এবং জানতে পারেন, টেস্ট পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থীকে এবার এসএসসি পরীক্ষায় সুযোগ (সেন্ট-আপ) দেয়নি স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন দুদক চেয়ারম্যান।

এসময় তিনি বলেন,শিক্ষাক্ষেত্রে অনৈতিকতার কোনো স্থান থাকতে পারে না। তিনি বলেন, ‘আমাদের সন্তানদের শিক্ষা নিয়ে কাউকেই ছিনি-মিনি খেলতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে শ্রেণিকক্ষে শিক্ষা নিশ্চিত করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)...

মিরসরাইয়ে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ভাঙ্গাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মো. আশরাফ উদ্দিন নামে এক প্রবাসী। উপজেলার...