বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের একটি পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধের নাম গোলালের রহমান (৭০)। তিনি উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের হামিদ আলী টেন্ডল বাড়ীর মৃত বশির উল্ল্যাহর পুত্র। বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট-রামগড় সড়কের ভাঙ্গা টাওয়ার এলাকার একটি পাহাড় থেকে তার লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, লাশের পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া গেছে এবং তার ব্যবহৃত লাঠিটিও পাওয়া যায়। নিহতের মেয়ে পাখি বেগম পুলিশকে জানান পারিবারিক হতাশাগ্রস্ত থেকে তিনি বিষপানে মারা যেতে পারেন। নিহতের লাশ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা (নম্বর-১) দায়ের করা হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...