বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ে মকবুল আহম্মদ কল্যান পরিষদের উদ্যোগে ইঞ্জিনিয়ার মোশাররফ দম্পতির সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মকবুল আহম্মদ পরিষদের উদ্যোগে সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও উনার সহধর্মিণী আয়েশা মোশাররফের রোগমুক্তি, দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জোরারহঞ্জ ইউনিয়নের মস্তাননগর ফারদিন টাওয়ারে পরিষদের কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জোরাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার। আরো উপস্থিত ছিলেন রাজনীতিবিদ জিএম শহীদ আহমদ, মকবুল আহম্মদ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, সহ-সভাপতি নুরুল আমিন জিলানী, কোষাধ্যক্ষ ফরহাদুল ইসলাম, সদস্য সিরাজ বাঙ্গালী, মজিবুল হক মেম্বার, কামরুল হাসান, মোশারফ হোসেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজুর রহমান।


রেজাউল করিম মাষ্টার বলেন, আমাদের প্রিয় নেতা, সাবেক সফল মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির অনুপ্রেরনায় মকবুল আহম্মদ কল্যান পরিষদ বিগত ১০ বছর ধরে মিরসরাই উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে । প্রিয় নেতা, উনার সহধর্মিনী ও পরিবারের সদস্যরা যেন দ্রুত সুস্থ্য হয়ে উঠেন সেজন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ৮ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।এছাড়া উনার স্ত্রী আয়েশা মোশাররফও করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)...

মিরসরাইয়ে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ভাঙ্গাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মো. আশরাফ উদ্দিন নামে এক প্রবাসী। উপজেলার...