বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ে মার্কেটের সিড়ি ভেঙ্গে ফেলায় ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার কলেজ রোডে অবস্থিত হক সুপার মার্কেটের মূল ফটক ও সিড়ি ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। বুধবার (২ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে হক সুপার মার্কেটের ব্যবসায়ী ও বাসার ভাড়াটিয়ারা অংশগ্রহণ করেন।
আলম মোবাইল সেন্টারের মালিক মোহাম্মদ আলম বলেন, আমাদের মার্কেটে ২২টি দোকান, ৭টি অফিস ও ১০টি পরিবার বসবাস করে। মার্কেটের সামনের জায়গায় মিরসরাই পৌরসভা বহুতল কিচেন মার্কেট করতেছে। পৌর কর্তৃপক্ষ দোকানের ব্যবসায়ীদের বিষয় বিবেচনা না করে মার্কেটের প্রবেশমুখের সিঁড়ি ভেঙ্গে ফেলে। আমরা পৌরসভা নিয়মিত কর দিয়ে আসলেও পৌরসভা আমাদের ব্যবসা কোন সুযোগ দেয়নি। এখন আমাদের পথে বসা ছাড়া কোন উপায় নেই।
এসময় ব্যবসায়ী মোঃ জাহিদ, দেবশিষ দেবনাথ, ইউসুফ, রুবেল বক্তব্য রাখেন। ব্যবসায়ীরা জানায়, রাতে সিঁড়ি ভাঙ্গার সময় আমরা খবর পেয়ে পৌর কর্তৃপক্ষকে বাঁধা দিলেও আমাদের কোন কথা তারা শুনেননি। এরপর মিরসরাই থানায় কল করেও কোন সহায়তা পায়নি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বলেন, মিরসরাই পৌরসভার বহুতল কিচেন মার্কেট করার জন্য উন্নয়ন কর্মকান্ড চলছে। পৌর মার্কেটের পিচনের অংশে অবস্থিত হক সুপার মার্কেটের সিঁড়ির জন্য উন্নয়ন কাজের সমস্যা দেখা দিলে বিকল্প যোগাযোগের জন্য হক সুপার মার্কেটের উত্তর পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়া পৌর কিচেন মার্কেটের ভেতর দিয়েও হক সুপার মার্কেটে যোগাযোগের জন্য গলির ব্যবস্থা রাখা হয়েছে। কাজ শেষ হলে যা দৃশ্যমান হবে। ব্যবসায়ীদের বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি আহবান জানান।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)...

মিরসরাইয়ে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ভাঙ্গাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মো. আশরাফ উদ্দিন নামে এক প্রবাসী। উপজেলার...