বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ে র‌্যাবের উপর হামলার পরিকল্পনার মূল হোতা আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে র‌্যাবের উপর হামলার ঘটনার মূল হোতা মো. শাকিলকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিল ফেনীর জেলার ছাগলনাইয়া থানার চম্পকনগর এলাকার মো. ইউনুছের পুত্র।
র‌্যাব-৭ এর সিনিয়র সহরকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গত ২৫ মে র‌্যাবের একটি অভিযানিক দল কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের জন্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় পৌছালে মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে র‌্যাবের গাড়ীকে বেরিকেট দেওয়ার চেষ্টা করে। তারা বেরিকেট দিতে ব্যার্থ হলে পরবর্তীতে বারইয়ারহাট ফুটওভার ব্রীজ এলাকায় ২টি কার্ভাডভ্যান রেখে রাস্তা বন্ধ করে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়িয়ে দুস্কৃতিকারীরা পূর্ব-পরিকল্পিতভারে র‌্যাবের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় র‌্যাবের ২ সদস্য গুরুতর আহত হয় ও একটি প্রাইভেটকার ভাংচুর করে। ঘটনার প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারী, সিসি টিভির ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে ২৬ মে জোরারগঞ্জ ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩জনকে মাদকদ্রব্যসহ আটক করে।
র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, র‌্যাবের উপর হামলাকারী মূলহোতা মো. শাকিল ঘটনার পরপরই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যায়। সেখানে ২ মাস গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। ২৬ জুলাই বিকালে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর টোল প্লাজায় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানা ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বলেন, র‌্যাবের উপর হামলার মূল আসামী মো. শাকিলকে বুধবার ভোরে থানায় হস্তান্তর করেছে এবং একইদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।##

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু

  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল শেষে আবুল বশর...

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেচচ...

‘নির্বাচন নিয়ে ভারতের অযাচিত নসিহত অগ্রহণযোগ্য’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত নসিহত করছে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মো....