রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে স্কুল ছাত্রীর শ্রীলতাহানির চেষ্টা, যুবক গ্রেফতার

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জে এক স্কুল ছাত্রীর শ্রীলতাহানির চেষ্টার অভিযোগে কামরুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫এপ্রিল) রাত দশটায় জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আবেদ আলীর নেতৃত্বে ওই বখাটেকে গ্রেফতার করা হয়। বখাটে কামরুল ইসলাম (২৫) জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার সামশুল ইসলামের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীকে (নাম উল্লেখ করা হলোনা) স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিলো কামরুলের নেতৃত্বে একদল বখাটে। প্রতিনিয়ত উত্যক্তের শিকার ওই স্কুল ছাত্রী এক পর্যায়ে স্কুলে যেতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি পরিবারকে জানায়। মেয়েটির বাবা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে বৈঠক করে বিষয়টির সমাধানের চেষ্টা করেন। তবে কামরুল, পংকজ সহ অন্য বখাটেরা বৈঠকের সিদ্ধান্ত ও নিষেধ অমান্য করে উত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়।

সর্বশেষ বৃহস্পতিবার ওই ছাত্রী মডেল টেষ্ট পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে কামরুল, পংকজ সহ আরো কয়েকজন বখাটে মেয়েটির হাত ধরে টানা হেচড়া করে । বিভিন্ন রকম অশ্লীল কথাবার্তা আর শারীরিক ভাবে হেনস্তার চেষ্টা চালায়। ওই ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় বখাটেরা।

পরে সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কামরুল, পংকজ সহ আরো তিন অজ্ঞাত বখাটের নামে জোরারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর শ্রীলতাহানির চেষ্টার অভিযোগে কামরুল নামে এক বখাটেকে অভিযান চালিয়ে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরকেও অতিশীঘ্রই আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...