বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ১৪’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১৪’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো: ইদ্রিসকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।

বুধবার (২২ মার্চ) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে হাদি ফকিরহাট সাকিনস্হ চট্টগ্রাম টু ঢাকা গামী মহাসড়কের হাদিপকিরহাট যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মো:ইদ্রিস (৩৫) টেকনাপ পৌরসভার ২ নং ওয়ার্ডের পল্লান পাড়া এলাকার মো:সাইদুল হকের ছেলে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাদিফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে মো:ইদ্রিস কে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ১৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

ওসি আরও বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...