শুক্রবার, ১ মে ২০২৬

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের মাটি বিক্রি ও বালি উত্তোলনের অপরাধে ৫ জনকে কারাদন্ড-জরিমানা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বনাঞ্চলের মাটি কেটে অনত্র বিক্রি ও পুকুর খনন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) উপকূলে বালি উত্তোলনের অভিযোগে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ এপ্রিল) মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের অন্তর্গত নিলক্ষীরচর নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিলক্ষীরচর এলাকায় বনাঞ্চলে এক্সকেভেটর এর সাহায্যে মাটি কাটার সময় হাতেনাতে বিমল চন্দ্র দাশ নামক একজনকে আটক করা হয়। এসময় আটককৃত বিমল চন্দ্র দাশ কে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেজা উপকূলে ১০০ মিটারের মধ্যে ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলনের সময় নাছির শেখ (৪২), মোঃ আব্দুল হক (৪৩), মো. রিয়াদ হোসেন (২০) এবং মো. আরিফ (২১) কে হাতেনাতে আটক করা হয়। এসময় আটককৃত নাছির শেখ কে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও এক লাখ টাকা জরিমানা, মোঃ আব্দুল হক কে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা, মো. রিয়াদ হোসেন কে ২ মাসের বিনাশ্রম কারাদ- এবং মো. আরিফ কে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অভিযান পরিচালনায় কোস্ট গার্ড এবং আনসার বাহিনী সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, অর্থনৈতিক অঞ্চলের বনাঞ্চলের ভেতর অবৈধ ভাবে মাটি কেটে অনত্র বিক্রি ও বেজা উপকূলে ১০০ মিটারের মধ্যে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলনের অভিযোগে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- ও অর্থদন্ড প্রদান কর হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...