বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন দাখিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে চট্টগ্রামের মিরসরাইয়ে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এরপর ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আলা উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা ফেন্সী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রির্টানিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ সালাউদ্দিন।
উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, আলহাজ্ব মহিউদ্দিন রাশেদ, খোরশেদ আলম আজাদ, নুরুল হুদা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান খায়রুল আলম, যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কবির আহম্মদ নিজামী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিল্পব, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ওছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তফা মানিক, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাইফুল্লা দিদার, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত উল্লাহ রিপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, ইব্রাহিম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইন সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিউজ্জামান জানান, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সোমবার বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে ১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...