বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিরসরাই এসোসিয়েশন বারী ইতালীর কমিটি গঠন, সভাপতি মোজাম্মেল, সম্পাদক আশরাফুল হক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বারী ইতালীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত মিরসরাই এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি (২০২৫-২০২৬) ঘোষণা করা হয়েছে। এতে মোজাম্মেল হোসেনকে সভাপতি ও আশরাফুল হককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়৷
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি শেখ আবদুল সুমন, গাজী মোঃ ফারুক হোসেন, সহ- সাধারণ সম্পাদক চন্দন কুমার দে জয়, সাংগঠনিক সম্পাদক রিপন আহম্মদ, অর্থ সম্পাদক জামশেদ আলম মামুন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান মিঠু, অফিস সম্পাদক মোশাররফ হোসেন নিপুন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম লাভলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম নয়ন, ধর্মীয় সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা সম্পাদিকা সাদিয়া আফরিন৷

উল্লেখ্য, ইতালীর বারী পুলিয়াতে বসবাসরত মিরসরাইয়ের প্রবাসীদের উদ্যোগে ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি সেবামূলক কাজের পাশাপাশি বিভিন্ন সংকটময় সময়ে ত্রাণ বিতরণসহ সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে থাকে। সংগঠনকে আরো এগিয়ে নিতে সকলের দোয়া কামনা করেন নতুন নেতৃত্ব৷

 

সর্বশেষ

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...