মিরসরাই প্রতিনিধি
মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বাদশার উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এসময় তার কাছ থেকে টাকা ছিনতাই করারও অভিযোগ উঠেছে। আহত বাদশা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাদশা অভিযোগ করে, গত ২২ জুলাই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল ইসলাম ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মিঠাছড়া বাজারে আমার উপর অতর্কিতভাবে হামলা করে। আমি হামলার বিচার দাবী করে উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজি উদ্দিনকে অবহিত করেছি। এ কারণে কামরুল ক্ষিপ্ত হয়ে ২৬ জুন দুপুরে আমি মিরসরাই রেজিষ্ট্রি অফিসে যাওয়ার পথে ৮-১০ জন সন্ত্রাসী নিয়ে গাড়ির গতিরোধ করে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। এসময় আমার কাছে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমার আত্মচিৎকারে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আমি এখনো ঠিকমতো কথা বলতে পারছিনা। আমি সুস্থ্য হলে এই ঘটনায় মামলা দায়ের করবো।

এই বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন বলেন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বাদশার উপর ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রথমে হামলার পর বাদশা আমাকে অবহিত করেছে। আমরা সাংগঠনিক সীদ্ধান্ত নেওয়ার আগে পুনরায় হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি এই হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অবহিত করা হবে। জেলা বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন।

