বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

মিরসরাই সমিতি দোহা কাতারের উদ্যোগে দিনমজুরের মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই সমিতি দোহা কাতারের উদ্যোগে এক দিনমজুরের মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ওই মেয়ের নাম রাসেদা আক্তার। সে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠানালা গ্রামের কাশেম আলী সারেং বাড়ীর দিনমজুর তাজুল ইসলামের কন্যা। শনিবার (২৩ মার্চ) মিঠানালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মিরসরাই সমিতি দোহা কাতারের পক্ষ থেকে কাতার প্রবাসী শামসুল আলমের সমন্বয়ে মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম খায়ের ওই মেয়ের বড় ভাই নুর মোহাম্মদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুল হক, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম বাবু, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন দুলাল, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসনা আক্তার প্রমুখ।
মিরসরাই সমিতি দোহা কাতারের সভাপতি নুরুল আবছার বাবুল ও সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম টিপু জানান, মিরসরাই সমিতি দোহা কাতার প্রতিষ্ঠার পর থেকে মিরসরাইবাসীর জন্য নানা কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দিনমজুরের মেয়ে রাসেদার বিয়েতেও অনুদান প্রদান করা হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকান্ডের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)...

মিরসরাইয়ে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ভাঙ্গাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মো. আশরাফ উদ্দিন নামে এক প্রবাসী। উপজেলার...