মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

প্রকাশিত :

spot_img

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

অনলাইন ডেস্ক

২০১৯-২০ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কেম এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৭ আগস্ট (মঙ্গলবার) এবং আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)। প্রবেশপত্র বিতরণ করা হবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় আসন সংখ্যা চার হাজার ৬৮টি। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর- জীববিজ্ঞান -৩০, রসায়ন -২৫, পদার্থ -২০, ইংরেজি -১৫, সাধারণ জ্ঞান : বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ -১০।অনলাইনে আবেদন করতে ওয়েবসাইটে নির্দেশাবলী ভালোভাবে পড়ে সতর্কতার সঙ্গে ফরম পূরণের পরামর্শ দেয়া হয়েছে।পরীক্ষা ফি এক হাজার টাকা, এ ফি শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৬ বা ২০১৭ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ বা ২০১৯ সালে এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন- এমন বাংলাদেশের নাগরিকরা ভর্তির আবেদন করার যোগ্য হবেন।তবে ইংরেজি ২০১৬ সালে পূর্বে এসএসসি-সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে।

সর্বশেষ

Il bonus di deposito nei migliori casino online non AAMS

Il bonus di deposito nei migliori casino online non AAMSSalve, sono Marco Rossi, esperto...

Eksploracja najlepszych bonusów Mostbet dla nowych graczy

Eksploracja najlepszych bonusów Mostbet dla nowych graczyW ostatnich tygodniach platforma bukmacherska Mostbet ogłosiła szereg...

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?Aplikacja mobilna Mostbet to nowoczesne narzędzie, które...

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?

Jak działa aplikacja mobilna Mostbet: funkcje i możliwości?Aplikacja mobilna Mostbet to nowoczesne narzędzie, które...

আরও পড়ুন

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...